সর্বশেষ

শিশু মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে পড়ে আপন দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় খেলাধুলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নাটোরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু

নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঈশোরপাড়া গ্রামে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু হলো আতিয়ার ও আবু বক্কর।

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন দুই মৃত্যু নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।

সারাদেশে ২৪ ঘন্টায় হাম ও ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু। পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

কলাপাড়ায় বিআরটিসি বাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

গোপালগঞ্জে পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে ইশরাত হোসেন মোল্লা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ৭ বছর বয়সী এই শিশুটি। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।